নতুন দায়িত্ব পেল স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত দায়িত্ব দুই মন্ত্রীর মধ্যে বণ্টন করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে এসব দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলার সময়ে রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব দপ্তরের সংসদ-সংক্রান্ত কার্যাবলি নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সম্পাদন করবেন।
এর আওতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ অনুপস্থিত থাকলে এসব দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে।
আবদুল মঈন খান অনুপস্থিত থাকলে এসব দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্যই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।








