Logo

রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন ডিএমডি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৯
রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন ডিএমডি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনায় রদবদল করেছে সরকার। তিন উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি ও পদায়নের মাধ্যমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজাকে একই পদে পল্লী সঞ্চয় ব্যাংকে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি মিজ পারভীন আক্তারকে একই পদে কর্মসংস্থান ব্যাংকে বদলি করা হয়েছে।

এ ছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ডিএমডি মুকুল হালদারকে জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD