Logo

সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করলো বিরোধী দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৮:২৪
সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করলো বিরোধী দল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধী দলীয় জোট আবারও ওয়াকআউট করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন ছেড়ে বেরিয়ে যান।

বিজ্ঞাপন

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বলেন, “দুঃখজনক হলেও সত্য যে, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজ যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।”

ঘোষণার পর বিরোধী দলের নেতা তাঁর জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশনকক্ষ ত্যাগ করেন। এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD