Logo

সংসদে পাস হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল, ২০২৬, ১৬:১৭
সংসদে পাস হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটির পক্ষে সমর্থন জানান। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিলটি পাসের প্রস্তাব সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি ভোটে দেন। এ সময় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলটির পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা পৃথক একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে সরকার ওই সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয় এবং এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে।

আজ সংসদে সেই অধ্যাদেশটি আনুষ্ঠানিকভাবে পাস হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD