Logo

পহেলা বৈশাখ উদযাপনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, জানালেন শুভেচ্ছা

profile picture
বিনোদন ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৬, ১৬:১৭
পহেলা বৈশাখ উদযাপনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, জানালেন শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

ঢাকায় উদযাপিত পহেলা বৈশাখের আয়োজনকে “অসাধারণ” হিসেবে উল্লেখ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, প্রাণবন্ত গান, নাচ এবং রঙিন সাজসজ্জায় রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছিল উৎসবের আবহ, যা তাকে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান। সেখানে তিনি উৎসবের নানা দিক তুলে ধরে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

রাষ্ট্রদূত জানান, পহেলা বৈশাখের এই আয়োজন ছিল প্রাণবন্ত ও আনন্দঘন। গান, নৃত্য এবং বৈচিত্র্যময় সাজসজ্জার মাধ্যমে উৎসবটি একটি বিশেষ মাত্রা পেয়েছে, যা সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের উৎসবমুখর মুহূর্ত সহজে ভোলার নয়। নতুন বছর উপলক্ষে বাংলাদেশের মানুষের জন্য সুখ, সমৃদ্ধি এবং শুভকামনা জানিয়েছেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD