Logo

পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৬, ১২:৩২
পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারি খাতে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, সারা দেশে খেলাধুলার অবকাঠামো উন্নয়ন ও মাঠ সংরক্ষণে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

এছাড়া হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশে পেপালের কার্যক্রম চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পেয়েছেন।

শিক্ষার্থীদের সহায়তায় ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীরা ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে সহজে এই ঋণ নিতে পারবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD