Logo

হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০ হাজার হজযাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১১:১৪
হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০ হাজার হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে যান। এ সময় একজন হজযাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজসংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বুলেটিন অনুযায়ী, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

বিজ্ঞাপন

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নইম উদ্দীন মন্ডল (৭৫) নামের ওই হজযাত্রীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

এর আগে, ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরব যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইট সৌদির উদ্দেশে রওনা হয়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞাপন

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে অংশ নেবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD