প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। দেশের স্কাউটিং কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সময় আলোচনা হয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্কাউট আন্দোলনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকার প্রশংসা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








