সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ

সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কোনোভাবেই বাস ভাড়া বৃদ্ধি না করার জন্য পরিবহন মালিকদের প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বিজ্ঞাপন
সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলমের স্বাক্ষরিত ২১ এপ্রিল (মঙ্গলবার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় না করতে সব পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
একইসঙ্গে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও দাবি জানানো হয়েছে।








