Logo

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইইউর সহযোগিতার প্রশংসা প্রতিমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৮:০৬
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইইউর সহযোগিতার প্রশংসা প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সহযোগিতা ও সম্পৃক্ততার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে আরও মজবুত করা সম্ভব।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের চূড়ান্ত প্রতিবেদনের একটি অনুলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোসহ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইইউর অব্যাহত সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

এ সময় দুই পক্ষের মধ্যে গণতন্ত্রের বিকাশ, নির্বাচন ব্যবস্থা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুসংহত করতে বাংলাদেশ সবসময়ই আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আসছে।

বিজ্ঞাপন

এদিকে ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরে। এসব সুপারিশ ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কূটনৈতিক যোগাযোগ ও প্রতিবেদন বিনিময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD