Logo

বিমানবন্দর এলাকায় বেবিচক ভবনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৯:৪৬
বিমানবন্দর এলাকায় বেবিচক ভবনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, বেবিচক ভবনের দ্বিতীয় তলায় আগুনের উৎপত্তি হয়েছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তের প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা বিমানবন্দরে অবস্থিত এই সরকারি ভবনে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে সতর্কতা জোরদার করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভেতরে পরিস্থিতি পর্যবেক্ষণ, উদ্ধার কার্যক্রম এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD