Logo

আল্লাহই শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন

profile picture
বিশেষ প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৯:১৮
আল্লাহই শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন
সংসদে সরফুদ্দিন আহমেদ সান্টু। ছবি সংগৃহীত

বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে সাম্প্রতিক জুলাইয়ের ঘটনাপ্রবাহকে ‘আল্লাহর দান’ ও ‘রহমত’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তাঁর ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী, ‘আল্লাহই শেখ হাসিনা-কে সরিয়ে দিয়েছেন।’

বিজ্ঞাপন

সোমবার সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি কোনো একক রাজনৈতিক দলের কর্মসূচির ফল নয়, বরং এতে বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ‘লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। সবাই কোনো না কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এটা শুধু কোনো একটি দলের বিষয় ছিল না,’ বলেন তিনি।

বক্তব্যে সান্টু সাবেক সংসদ সদস্য ও ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাঈদী-এর একটি পুরোনো বক্তব্যও উল্লেখ করেন। তিনি বলেন, “তিনি বলেছিলেন, এক লাথি মারবো, দিল্লি গিয়ে পড়বে। আজ সেই কথারই প্রতিফলন আমরা দেখছি।” এ মন্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রতিক ঘটনাকে প্রতীকীভাবে ব্যাখ্যা করেন।

বিজ্ঞাপন

সংসদ সদস্য আরও বলেন, এই পরিবর্তনের পেছনে মানুষের অংশগ্রহণ যেমন ছিল, তেমনি তিনি এটিকে ‘আল্লাহর বিশেষ রহমত’ হিসেবেও দেখেন। তাঁর ভাষায়, ‘এই ঘটনা ঘটার পেছনে আল্লাহর রহমত সবচেয়ে বেশি কাজ করেছে।’

সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন এবং তাঁদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করে তিনি বলেন, যারা শহীদ হয়েছেন, আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

বিজ্ঞাপন

‘জুলাই সনদ’ প্রসঙ্গে এমপি বলেন, এ বিষয়ে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে বলে আমি আশা করি এবং দুই পক্ষ বসে সুন্দরভাবে একটি সমাধান করবে, যেখানে কোনো মতানৈক্য থাকবে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD