Logo

পুলিশে সৃষ্টি হচ্ছে আরও সাড়ে ১৪ হাজার পদ: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ২১:১৪
পুলিশে সৃষ্টি হচ্ছে আরও সাড়ে ১৪ হাজার পদ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

সংসদে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০টি, নিরস্ত্র উপপরিদর্শক (এসআই) ৪ হাজার এবং কনস্টেবল পদে ১০ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ বিদ্যমান। এর মধ্যে পুলিশ সদস্যের পদ রয়েছে ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত নন-পুলিশ পদ রয়েছে ২ হাজার ৭৬২টি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২ হাজার ৭০৩টি শূন্য কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

একই দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি দেশের সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যানও তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের আমলে সারা দেশে ৪৬৪টি হত্যা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, হত্যা মামলায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব মামলার তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD