Logo

সাবেক প্রেস সচিবের ভাই আবু নছরকে‌ বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ২১:৪৭
সাবেক প্রেস সচিবের ভাই আবু নছরকে‌ বদলি
ছবি: সংগৃহীত

সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সহোদর।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে জানানো হয়, নতুন দায়িত্ব পালনের জন্য তার চাকরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে আবু নছর স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই বিভাগের কর্মরত অবস্থায় চলতি বছরের ২৭ জানুয়ারি তিনি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।

বিজ্ঞাপন

প্রশাসনিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে কিছুদিনের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD