Logo

দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ২০:৪৬
দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালকের দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে তিনি সপ্তম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, এর আগে সংস্থাটির নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।

মোহাম্মদ মোরশেদ আলমও তাঁদের একই নিয়োগ ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালে তিনি দুদকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালনের পর পরিচালক পদ থেকে এবার মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেলেন তিনি।

বিজ্ঞাপন

এ পদোন্নতির মধ্য দিয়ে দুদকের নিজস্ব জনবল থেকে মহাপরিচালক হওয়ার ধারাবাহিকতায় যুক্ত হলেন মোহাম্মদ মোরশেদ আলম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD