Logo

নুসরাতের বাসায় আগুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৯:০৮
নুসরাতের বাসায় আগুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাৎক্ষণিক সহায়তা চাইতে গিয়ে তিন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। মধ্যরাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ফোন করেও কাউকে পাননি তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে বিষয়টি তুলে ধরেন ডেপুটি স্পিকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কায়সার কামাল বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে কিংবা অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি জানান, রাত আনুমানিক দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর আইনমন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি। পরে জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

বিষয়টি শেষ পর্যন্ত প্রশাসনের নজরে এসেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সবার প্রচেষ্টায় ঘটনাটি সামনে এসেছে এবং সংসদে এ নিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

তদন্তের ফল পাওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, “আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD