চুক্তি বাস্তবায়নে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে ঢাকায় আসছে মার্কিন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বিজ্ঞাপন
সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ৫ থেকে ৭ মে পর্যন্ত চলা এই সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে অংশীদারত্ব আরও গভীর করাই এ সফরের মূল উদ্দেশ্য। চুক্তিটি কার্যকর হলে দুই দেশের বাজারে প্রবেশ সহজ হবে, বিনিয়োগের বাধা কমবে এবং নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ছাড়া সফরটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে ভূমিকা রাখবে বলেও জানানো হয়।








