Logo

পুশইনের মতো ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৬:১৫
পুশইনের মতো ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর পুশইনের মতো ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের সময় বাস্তবায়ন হবে কি না, সেই সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকেই আসবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধুপ্রতিম দেশ চীন বা ভারত সফর করতে পারেন। ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD