Logo

মাথা ঘুরে পড়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ২১:০৭
মাথা ঘুরে পড়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) সকালে ঘুম থেকে ওঠার পরপরই দাঁড়ানোর সময় তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং মাথায় আঘাত পান।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সময় আকস্মিকভাবে মাথা ঘুরে নিচে পড়ে যান শেখ মামুন খালেদ। এতে তার মাথায় সামান্য আঘাত লাগে।

বিজ্ঞাপন

কারাগার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সাবেক ডিজিএফআই প্রধানের হাসপাতালে যাওয়ার তেমন আগ্রহ ছিল না। তবুও কর্তৃপক্ষের নির্দেশক্রমে, মাথায় আঘাত পাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট পরীক্ষার পর চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আঘাত গুরুতর নয়।

পরে সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবারও কারাগারে ফিরিয়ে আনা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD