ভিভিআইপি বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ব্যস্ত সড়কে ভিভিআইপি বহরের কারণে সাধারণত যানবাহন থমকে থাকলেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেন।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিলেন।
সকাল ৯টার দিকে চলন্ত বহরের পেছনে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স পার হওয়ার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই জরুরি সেবার যানটিকে দ্রুত এগিয়ে যেতে নিরাপত্তা সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটির জন্য পথ ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: মাথা ঘুরে পড়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান
বিজ্ঞাপন
দেশে ভিভিআইপি চলাচলের সময় অন্য যানবাহনকে অপেক্ষা করতে হয়— এমন দৃশ্যই বেশি দেখা যায়। তবে এই ঘটনায় তার ব্যতিক্রম দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনাটি ছিল তাৎক্ষণিক ও মানবিক। একজন সরকারপ্রধানের এমন উদ্যোগ সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা বহন করে।








