Logo

এপ্রিলে সড়ক-নৌ-রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের প্রাণহানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৫:১৬
এপ্রিলে সড়ক-নৌ-রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

গত এপ্রিল মাসে দেশের সড়ক, নৌ ও রেলপথে মোট ৫০৪টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন এবং আহত হয়েছেন আরও ৭৩৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞাপন

সংগঠনটি জানায়, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং তাদের নিজস্ব তথ্যের সমন্বয়ে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিল মাসে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন, যা মোট মৃত্যুর ২৭.৯৭ শতাংশ। একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনার হার দাঁড়িয়েছে ৩০.৬৬ শতাংশ। এছাড়া পথচারী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০২ জন, যা মোট মৃত্যুর ২৫.২৪ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনায় যানবাহনের চালক ও তাদের সহকারী নিহত হয়েছেন ৪৬ জন, যা মোট মৃত্যুর ১১.৩৮ শতাংশের সমান।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে মোট দুর্ঘটনার হার ২৩.৫৪ শতাংশ এবং প্রাণহানি ২৫.২৪ শতাংশ। রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১১ শতাংশ ও প্রাণহানি ১০.৩৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২২.৪৬ শতাংশ ও প্রাণহানি ২৩.২৬ শতাংশ। খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩.১৭ শতাংশ এবং প্রাণহানি ১২.৩৭ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৯১ শতাংশ ও প্রাণহানি ৫.৯৪ শতাংশ। সিলেট বিভাগে দুর্ঘটনা ২.৫৯ শতাংশ এবং প্রাণহানি ২.৯৭ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১২.৭৪ শতাংশ ও প্রাণহানি ১৫.০৯ শতাংশ, আর ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৩৯ শতাংশ এবং প্রাণহানি ৪.৭০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

‎ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

রাজধানী ঢাকায় পৃথকভাবে ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD