Logo

বাসের পর এবার প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বাড়ল লঞ্চের ভাড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৯:৪২
বাসের পর এবার প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বাড়ল লঞ্চের ভাড়া
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার লঞ্চভাড়াতেও পড়েছে। বাসভাড়া বাড়ার পর এবার নৌপথের যাত্রী পরিবহনেও নতুন ভাড়ার হার কার্যকর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীপ্রতি লঞ্চভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। এতে কম দূরত্বে ভাড়া বেড়ে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

এছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন ভাড়া কার্যকর করে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯” অনুযায়ী যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। পরদিন ১৯ এপ্রিল মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়। এরপর বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া সমন্বয়ের ধারাবাহিকতায় লঞ্চভাড়াও বাড়ানো হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD