হঠাৎ ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) বিকেলে পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধে নিয়মিত নজরদারি করা হচ্ছে।
তিনি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে প্রতি সপ্তাহেই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। এতে করে সেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে।
বিজ্ঞাপন
সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে হামের চেয়ে নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। হামের সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে টিকার পূর্ণ সুফল পেতে সময় লাগবে।
বিজ্ঞাপন
পরিস্থিতি আরও খারাপ হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হাসপাতালগুলোতে যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে এবং যেসব স্থানে ভেন্টিলেশন সংকট ছিল, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।








