Logo

হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ১৭:৪০
হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী। শুক্রবার (১৫ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন। বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন মক্কায় এবং তিনজন মদিনায় ইন্তেকাল করেছেন।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।

বিজ্ঞাপন

হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত মেডিকেল সেন্টার থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৬ হাজার ৪৩০টি সেবা প্রদান করা হয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার জন্য ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD