Logo

এবার আসছে প্রবাসী কার্ড, থাকছে যেসব সুবিধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ১৫:০৭
এবার আসছে প্রবাসী কার্ড, থাকছে যেসব সুবিধা
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার নতুন করে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যেই প্রবাসী নাগরিকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে তিনি জানান, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতেই এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে প্রবাসী বাংলাদেশিদের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড চালু রয়েছে। বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে নিবন্ধিত কর্মীরা এই কার্ড পেয়ে থাকেন।

বিজ্ঞাপন

এই কার্ডধারীদের সব তথ্য সরকারি তথ্যভাণ্ডারে সংরক্ষিত থাকে। ফলে কোনো প্রবাসী বিপদে পড়লে তাকে সহজে শনাক্ত করে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হয়।

তবে নতুন প্রবাসী কার্ডে কী অতিরিক্ত সুবিধা থাকবে, তা নিয়ে প্রবাসীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিএমইটি কার্ডের পাশাপাশি নতুন কার্ডে ব্যাংকিং ও আর্থিক সেবাও যুক্ত করা হবে। পাশাপাশি আরও কিছু বাড়তি সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, এই কার্ড প্রবাসীদের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। এতে থাকা কিউআর কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট প্রবাসীর বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও এই কার্ড ব্যবহার করা যাবে, ফলে আলাদা করে কার্ড বহন করার প্রয়োজন নাও হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD