শাহজালাল বিমানবন্দরে চালু হলো বিনামূল্যের ইন্টারনেট সেবা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। রোববার (১৭ মে) থেকে এ সেবা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিজ্ঞাপন
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, দেশের টেলিযোগাযোগ খাতকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে সংকটকালীন পরিস্থিতিতেও যাতে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু শহরাঞ্চল নয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ও সহজ ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দেশের প্রত্যন্ত এলাকাতেও বিস্তৃত করতে কাজ চলছে।
অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম আরও বলেন, রাজধানীতে এআই-ভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
বিজ্ঞাপন
এ ছাড়া জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিজ থেকে মূল্য বৃদ্ধি করতে চায়নি। তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে সমন্বয় করতে হয়েছে।
এর আগে শনিবারও মন্ত্রী জানিয়েছিলেন, সবার জন্য নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেটসেবা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী সংযোগ অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে।








