ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ভূমিসেবায় দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি, ভোগান্তি ও অনিয়ম দূর করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষ যেন সহজে ও দ্রুত সেবা পেতে পারে, সে লক্ষ্যেই ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমিসেবা প্রদান করা হলে মানুষকে অযথা ভূমি অফিসে ঘুরতে হবে না এবং দালাল কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সেবাপ্রার্থীরা ঘরে বসেই অনেক কাজ সম্পন্ন করতে পারবেন।








