Logo

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১১:৪৩
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সারাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা এই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে মেলার উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একসময় দেশের ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দীর্ঘসূত্রতা, দালালচক্রের দৌরাত্ম্য এবং দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন।

তারা আরও জানান, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

মেলায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD