সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন, এখন পর্যন্ত ১৮ বাংলাদেশির মৃত্যু

চলতি হজ মৌসুমে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৯টি ফ্লাইটে মোট ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৮ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জনসহ মোট ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এ পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৬টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।
বিজ্ঞাপন
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্সে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৮ হাজার ২১০টি সেবা প্রদান করা হয়েছে।
এ বছর হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ১৮ বাংলাদেশির মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। তাদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা
সবশেষ ১৭ মে ফেনীর সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) সৌদি আরবে মৃত্যুবরণ করেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।








