Logo

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৩:৩২
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। নির্ধারিত সময়েই টার্মিনাল উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সমন্বিত পরিকল্পনা ও বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে তৃতীয় টার্মিনাল চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ১৬ ডিসেম্বরকে লক্ষ্য ধরে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় টার্মিনাল–১, টার্মিনাল–২, অভ্যন্তরীণ ও ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে যাত্রীরা এসব স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা পাচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD