স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি জানান, প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে। সম্ভাব্যভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বেশি ব্যয়সংবলিত অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।








