Logo

রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১১:৪৯
রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) সকালে এ নির্দেশ দেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি আবাসিক বাড়ি থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার নাম। একই দিন সন্ধ্যায় পুলিশ তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আটক করে।

আটকের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল রানা। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD