জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী। বুধবার (২০ মে) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি দিয়ে ত্যাগের মহিমা পালন করবেন এবং ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করবেন।
বিজ্ঞাপন
প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সাধারণত এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।








