Logo

আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৪:৩৫
আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার সকালে জাতীয় সংসদের ছাদে সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের উদ্যোগ বাস্তবমুখী পরিবেশবান্ধব নীতির প্রতিফলন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প নেই।

বিজ্ঞাপন

তারেক রহমান আশা প্রকাশ করেন, সংসদ ভবনে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় সাধারণ মানুষকেও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD