Logo

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৭ মে, ২০২৬, ১৬:৪৫
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশে কৃষিজমি ক্রমেই কমে আসছে উল্লেখ করে কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, গড়েয়া ও সালন্দর ইউনিয়নে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যতটা সম্ভব কৃষিজমি নষ্ট করব না। উন্নয়নের ক্ষেত্রে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি, পরিবেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় রেখেই কাজ করা হবে। কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম বা দুর্নীতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান পরিদর্শন করেন মন্ত্রী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD