Logo

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১০:৫৮
জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার জামাত শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ আদায়ের পর তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

বিজ্ঞাপন

সরকারপ্রধানকে কাছে পেয়ে সাধারণ জনগণের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন মুসল্লিরা।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরাও ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD