Logo

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১১:৪৯
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ছবি।

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মাজার জিয়ারতের পর দলীয় নেতাকর্মী, সংসদ সদস্য, মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীদের নিয়ে প্রয়াত দুই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সেখানে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর আগে সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD