নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিজ্ঞাপন
এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির নির্দেশনার পর অধিবেশন পরিচালনার সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী জাতীয় সংসদের এই অধিবেশন ঢাকার শেরে বাংলা নগরের সংসদ ভবনে শুরু হয়।
বিজ্ঞাপন
এই অধিবেশনের মাধ্যমেই ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের প্রক্রিয়া সম্পন্ন হবে। বাজেটকে ঘিরে সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হবে।
সাধারণত প্রতি বছরের জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, যা শেষ হয় ৩০ এপ্রিল।








