কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসার গভীর নলকূপ উদ্বোধন

রাজধানীর কড়াইল জামাইবাজারের এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক স্থাপিত একটি গভীর নলকূপ বৃহস্পতিবার (১১ জুন) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহামান সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, মোঃ ফিরোজ আলম, মোঃ শাহ আলমসহ ঢাকা ওয়াসার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নতুন এই গভীর নলকূপ চালুর ফলে কড়াইল ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ স্থানীয় জনগণের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নবনির্মিত গভীর নলকূপটি থেকে প্রতি মিনিটে প্রায় ২ হাজার ৪০০ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে, যা এলাকার পানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।








