Logo

দেশে মাঙ্কিপক্স সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
দেশে মাঙ্কিপক্স সন্দেহে একজনকে হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি তার্কিশ ...

বিজ্ঞাপন

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (৭ জুন) দুপুর ২টায় বাংলাদেশে এসেছিলেন।

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীর হাতে, পায়ে এবং মাথায় মাঙ্কিপক্সের মতো কিছু ফুসকুড়ি দেখা গেছে। 

মিজানুর রহমান বলেন, মাঙ্কিপক্সের সন্দেহভাজন ওই ব্যক্তিকে বিকেল ৩টার দিকে আমাদের এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে আইইডিসিআর নমুনা সংগ্রহ করেছে। আমরা ১০ বেডের আইসোলেশন ওয়ার্ডে তাকে রেখেছি।

গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির দেহে  মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়।  ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। 

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD