জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর তার জানাজায় আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত এ জানাজায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে সেখানে জানাজা আয়োজনের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক এ স্পিকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। জানা যায়, জাতীয় সংসদের নির্ধারিত জায়গাতেই তাকে দাফন করা হবে।
বিজ্ঞাপন
এর আগে ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।








