Logo

কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৬, ১৫:৩৪
কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টা বা মন্ত্রীর কাজের মূল্যায়নে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

তবে সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠন সরকারের ১৮০ দিন পূর্তির আগে নাকি পরে হতে পারে—এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিসভায় রদবদল নিয়ে চলমান আলোচনার বিষয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তিনিও গণমাধ্যমে প্রকাশিত খবরের বাইরে কিছু জানেন না। তবে তিনি বলেন, অতীতের স্বৈরাচারী বা মাফিয়াধর্মী শাসনব্যবস্থার একটি বৈশিষ্ট্য ছিল নিজেদের সিদ্ধান্তকে কখনো ভুল স্বীকার না করা। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে আলাপ থেকে যতটুকু বোঝা যায়, যদি কোনো পর্যায়ে মনে হয় কেউ প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে প্রয়োজন হলে দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তিনি নিতে পারেন। কারণ সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা।

তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো সিদ্ধান্ত আরও উন্নতভাবে নেওয়ার সুযোগ রয়েছে, তাহলে তিনি তা করতে দ্বিধা করবেন না। তবে সম্ভাব্য পরিবর্তন ঠিক কবে হতে পারে—১৮০ দিন পূর্তির পর নাকি আরও কিছু সময় পরে—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD