রাজধানীতে সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। এ সময় ঘটনাস্থলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কয়েকজন হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে সেখানে যান ডিএনসিসির প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তখন প্রশাসক ও এমপির ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে সিটি করপোরেশন।
বিজ্ঞাপন
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয়দের একটি পক্ষ সিটি করপোরেশনের এসটিএসের কার্যক্রমে বাধা দেয়। এ সময় সিটি করপোরেশনের প্রায় ১৪ কর্মীকে মারধর করা হয়। পরে তাদের সবাইকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি সমাধানের জন্য প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে গেলে স্থানীয়দের পক্ষ থেকে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য কেউ আহত হননি।








