সিন্ডিকেট ভেঙে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

সারাদেশে ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনমন্ত্রী বলেন, ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মজুতদারদের সতর্ক করে তিনি বলেন, মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই পণ্য মজুত করার আগে পরিণতির বিষয়টি বিবেচনা করতে হবে।
বিজ্ঞাপন
বাজার পরিদর্শনের সময় আইনমন্ত্রী শৈলকুপার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখেন। তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষক ও চাষিরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় শৈলকুপা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








