Logo

আমিও বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরেই আসবেন: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৬, ১৪:৫৩
আমিও বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ডিসেম্বরেই আসবেন: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, তিনিও বিশ্বাস করতে চান শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন এবং আইনের মুখোমুখি হবেন। তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টির মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বেশি। আইন নিজস্ব গতিতে তার ক্ষমতা প্রয়োগ করবে এবং আইনি প্রক্রিয়াতেই সবকিছু এগিয়ে যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, বিচার বিভাগে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। কারও কাছে দুর্নীতি বড় সমস্যা, কারও কাছে টাউট-বাটপারদের দৌরাত্ম্য, আবার কেউ কাঠামোগত দুর্বলতাকে প্রধান সমস্যা হিসেবে দেখেন। তবে তার মতে, সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের ঘাটতি।

আইনমন্ত্রী বলেন, বিচারকের পেশা বেছে নেওয়ার অর্থ অন্য সাধারণ চাকরির মতো কোনো পেশায় প্রবেশ করা নয়। একজন বিচারককে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের প্রতি বিধাতাপ্রদত্ত ন্যায়বিচারের দায়িত্ব পালনের মানসিকতা নিয়েই দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, বিচারকরা যেদিন এই উপলব্ধি ও চেতনা নিয়ে বিচারকের আসনে বসবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD