Logo

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ২০:৩৩
আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের অসন্তোষের মধ্যে ভারতকে সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ভারত সরকার যদি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ বা সীমিত না করে এবং দলটিকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নয়াদিল্লিতে ৫ আগস্টের একটি অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চ্যুয়াল অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে কি না, সেটি ভারতের নিজস্ব সিদ্ধান্ত। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অনুভূতি ও বর্তমান বাস্তবতাকে ভারতের বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারত কী পদক্ষেপ নেবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের মানুষের মনোভাব ও অবস্থান সম্পর্কে দেশটিকে সচেতন থাকতে হবে।

শামা ওবায়েদ আরও অভিযোগ করেন, অতীতে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো আড়াল করতেই আওয়ামী লীগ পুরোনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের প্রসঙ্গ সামনে আনছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে এমন প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ভারত সরকার আওয়ামী লীগের কার্যক্রম সীমিত না করলে এর প্রভাব দুই দেশের পারস্পরিক সম্পর্কে পড়তে পারে—এমন সতর্কতাও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে বাংলাদেশ ব্রিকস সম্মেলনে অংশ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর সফরসূচির ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রীর সময়সূচি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD