Logo

বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৯:২৯
বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে
ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ জানান।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ ইসলাম বলেন, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। এ নিয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রও আদান-প্রদান হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছিল। বাংলাদেশ সরকার ইতোমধ্যে সেসব তথ্য সরবরাহ করেছে। বিষয়টি নিয়ে কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, খুব শিগগিরই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।’

সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশটির নিজস্ব আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে বাংলাদেশ কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD