আ. লীগ নিষিদ্ধ সংগঠন, হাসিনার বক্তব্য প্রচার করা আইনসংগত নয়

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আদালতের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন। তাই এই সংগঠনের প্রধান যদি কোনো বক্তব্য রাখেন, তবে সেটি কোনো গণমাধ্যমে প্রচার করা আইনসংগত হবে না।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সোশাল মিডিয়ার পরিধি যতো বাড়ছে , ভূয়া তথ্য ও গুজবের পরিমানও বাড়ছে। সরকার এসব বিষয় নিয়ে নতুন করে ভাবছে। এ নিয়ে পদক্ষেপ নিচ্ছে তথ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অথচ এটি জলাবদ্ধতা হলে পানিতে ডুবে যায়। এটি সংরক্ষণ এবং কিভাবে আরো সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
বিজ্ঞাপন
এ ছাড়া বিটিভির অনুষ্ঠানের মান বাড়াতে বিশেষ নিরীক্ষা শুরু হচ্ছে বলেও জানান তিনি। ওই নিরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটাল রূপান্তর, অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








