বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে কিছু জানেন না মির্জা ফখরুল

বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পর্কে তিনি নিজে কিছু জানেন না বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।”
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রোববার ফরম দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বিএনপির দলীয় সূত্র বলছে, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তারও কিছুটা আগ্রহ রয়েছে বলে জানা গেছে। সবকিছু বিবেচনায় এখন পর্যন্ত তার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে মির্জা ফখরুলের পাশাপাশি রাষ্ট্রপতি পদে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত তারেক রহমানই নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।








