চাকরি হারালেন বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া ছয় পুলিশ কর্মকর্তা হলেন—বিপ্লব কুমার সরকার, কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ছয় কর্মকর্তার সবাই এর আগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল, আর কয়েকজনের বিরুদ্ধে পলাতক থাকার তথ্যও রয়েছে।
বিপ্লব কুমার সরকার ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার। সাময়িক বরখাস্ত হওয়ার পর তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
বিজ্ঞাপন
কাজী আশরাফুল আজীম সাময়িক বরখাস্ত অবস্থায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
মো. গোলাম রুহানী, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। তিনি সাময়িক বরখাস্ত হওয়ার পর পলাতক ছিলেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন।
অন্যদিকে মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইন ও বিধান অনুসরণ করে তাদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








